জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাস, ট্রাক, অটোরিকশা, ভ্যানচালকদের কাছে চাঁদা না চেয়ে ভিক্ষার থাল নিয়ে রাস্তায় বসে যান। এ দেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না। চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআনের আইন চালু করতে হবে। (৩ মার্চ) সন্ধ্যায় উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন , শহীদ জিয়া ও খালেদা জিয়ার নীতি অনুসরণ করুন : নাসীরুদ্দীন পাটওয়ারী
রফিকুল ইসলাম খান বলেন, রাসুলুল্লাহর (স.) আদর্শ বাস্তবায়ন করতে হলে মালিক শ্রমিক সবাইকে এক হয়ে কাজ করতে হবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করতে হবে। এ দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অসামান্য। কাজেই তাদের মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ।
বিষয় : চাঁদাবাজি রাস্তা ভিক্ষার থাল

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন