দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ০৪ মার্চ ২০২৬

শহীদ জিয়া ও খালেদা জিয়ার নীতি অনুসরণ করুন : নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আপনারা (বিএনপি) শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করুন। জনগণের বিরুদ্ধে যাওয়া শহীদ জিয়ার আদর্শ হতে পারে না। বেগম খালেদা জিয়ার আদর্শ হতে পারে না। আমরা আপনাদের অনুরোধ করব- যে পথ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া দেখিয়েছেন সেই পথে আসুন। 

খালেদা জিয়া এই দেশের মাটিতে জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছিলেন এই বাংলাদেশের মাটিতেই থাকব, এখানে শহীদ হব, তবুও বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করব না। সেই পথে আপনাদের থাকার আমরা অনুরোধ জানাচ্ছি। 

আরো পড়ুন , আদালতের বাইরে রাজনৈতিক ইস্যু সমাধানের আহ্বান জামায়াতের

 (৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমাদের তিনটি এজেন্ডা ছিল- সংস্কার, বিচার এবং নির্বাচন। নির্বাচন হয়েছে। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় গিয়েছেন। তাহলে এখন সংস্কারের কী হবে। আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়েছিলাম। গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করেছে বাংলাদেশের মানুষ। এখন সংস্কারকে ব্যাহত করার প্রচেষ্টা চলছে। আল্লাহর ওয়াস্তে জনগণ যে হ্যাঁ ভোট দিয়েছে তার বিরুদ্ধে যাবেন না। সর্বশেষ কথা শেখ হাসিনাকে আমরা কিন্তু এখনো ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই। ওই যে পাশের ভারতে বসে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 

বিষয় : অনুরোধ আদর্শ জনগণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শহীদ জিয়া ও খালেদা জিয়ার নীতি অনুসরণ করুন : নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আপনারা (বিএনপি) শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করুন। জনগণের বিরুদ্ধে যাওয়া শহীদ জিয়ার আদর্শ হতে পারে না। বেগম খালেদা জিয়ার আদর্শ হতে পারে না। আমরা আপনাদের অনুরোধ করব- যে পথ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া দেখিয়েছেন সেই পথে আসুন। 

খালেদা জিয়া এই দেশের মাটিতে জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছিলেন এই বাংলাদেশের মাটিতেই থাকব, এখানে শহীদ হব, তবুও বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করব না। সেই পথে আপনাদের থাকার আমরা অনুরোধ জানাচ্ছি। 

আরো পড়ুন , আদালতের বাইরে রাজনৈতিক ইস্যু সমাধানের আহ্বান জামায়াতের

 (৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমাদের তিনটি এজেন্ডা ছিল- সংস্কার, বিচার এবং নির্বাচন। নির্বাচন হয়েছে। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় গিয়েছেন। তাহলে এখন সংস্কারের কী হবে। আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়েছিলাম। গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করেছে বাংলাদেশের মানুষ। এখন সংস্কারকে ব্যাহত করার প্রচেষ্টা চলছে। আল্লাহর ওয়াস্তে জনগণ যে হ্যাঁ ভোট দিয়েছে তার বিরুদ্ধে যাবেন না। সর্বশেষ কথা শেখ হাসিনাকে আমরা কিন্তু এখনো ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই। ওই যে পাশের ভারতে বসে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত