দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার ত্যাগ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদের সদস্যরা শহীদ বেদিতে ফুল অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।

আরও পড়ুন, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় প্রধানমন্ত্রী তারেক রহমান

এরপর প্রধানমন্ত্রী তার স্ত্রী ও কন্যা জায়মার সঙ্গে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। উল্লেখ্য, ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়।

বিষয় : শ্রদ্ধা শহীদ মিনার তারেক রহমান জাইমা রহমান ডা. জুবাইদা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার ত্যাগ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদের সদস্যরা শহীদ বেদিতে ফুল অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।

আরও পড়ুন, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় প্রধানমন্ত্রী তারেক রহমান

এরপর প্রধানমন্ত্রী তার স্ত্রী ও কন্যা জায়মার সঙ্গে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। উল্লেখ্য, ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত