দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল
এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে একুশ অবরুদ্ধ ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার একুশ মুক্ত। আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে একটা নির্বাচনের পরে নির্বাচিত সরকার বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা এটা প্রত্যাশা করছি যে, আমরা জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্যে, বাংলাদেশে সত্যিকার অর্থেই ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা।

আরও পড়ুন, মেঘমল্লার বসু ২০টি ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে

বিএনপি মহাসচিব বলেন, একুশের যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা। সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করতে সক্ষম হব। মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করতে সমর্থ হব।

বিষয় : ফখরুল একুশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে একুশ অবরুদ্ধ ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার একুশ মুক্ত। আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে একটা নির্বাচনের পরে নির্বাচিত সরকার বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা এটা প্রত্যাশা করছি যে, আমরা জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্যে, বাংলাদেশে সত্যিকার অর্থেই ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা।

আরও পড়ুন, মেঘমল্লার বসু ২০টি ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে

বিএনপি মহাসচিব বলেন, একুশের যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা। সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করতে সক্ষম হব। মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করতে সমর্থ হব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত