দৈনিক সংবাদ দিগন্ত

নারী সংসদ সদস্যরা গণতন্ত্রে নতুন ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে নতুন নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।আর ও পড়ুন , বন্ধ পাট–বস্ত্র কারখানা চালুর উদ্যোগ, প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনাতিনি আরও বলেন, সংসদে অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের উন্নয়ন, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখবেন—এটাই প্রত্যাশা।নবনির্বাচিত নারী সংসদ সদস্যরাও এ সময় দেশের উন্নয়ন, গণতান্ত্রিক চর্চা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সংসদীয় কার্যক্রমে নতুন গতি আনতে পারে, যদি তা নীতিনির্ধারণে বাস্তব ভূমিকা রাখতে সক্ষম হয়।

নারী সংসদ সদস্যরা গণতন্ত্রে নতুন ভূমিকা রাখবে: মির্জা ফখরুল