দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

জীবনের শেষ সময়ে এসে ভোটের মাঠে শেষ লড়াই : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে জীবনের শেষ সময়ে এসেছি, এবার আপনারা আমাকে একটা সুযোগ দেবেন। আমরা মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই।সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নিজের রাজনৈতিক সততা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করে ব্যবসা করি না, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি।

আরো পড়ুন , 

 বাপের জমি বিক্রি করে রাজনীতি করি, নতুন করে বাড়ি-গাড়ি বা জমি কিনিনি। আমরা কথার ফুলঝুরিতে নয়, কাজে বিশ্বাস করি। আপনাদের একটি সঠিক সিদ্ধান্তই পারে দেশের কল্যাণ নিশ্চিত করতে।’  সাংগঠনিক প্রয়োজনে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ সংক্ষিপ্ত করে মির্জা ফখরুল সোমবারই সৈয়দপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, আগামী ২৮ জানুয়ারি তিনি পুনরায় ঠাকুরগাঁওয়ে ফিরে এসে নির্বাচনি গণসংযোগ শুরু করবেন।

বিষয় : ফখরুল শেষ লড়াই জীবনে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জীবনের শেষ সময়ে এসে ভোটের মাঠে শেষ লড়াই : ফখরুল

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে জীবনের শেষ সময়ে এসেছি, এবার আপনারা আমাকে একটা সুযোগ দেবেন। আমরা মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই।সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নিজের রাজনৈতিক সততা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করে ব্যবসা করি না, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি।

আরো পড়ুন , 

 বাপের জমি বিক্রি করে রাজনীতি করি, নতুন করে বাড়ি-গাড়ি বা জমি কিনিনি। আমরা কথার ফুলঝুরিতে নয়, কাজে বিশ্বাস করি। আপনাদের একটি সঠিক সিদ্ধান্তই পারে দেশের কল্যাণ নিশ্চিত করতে।’  সাংগঠনিক প্রয়োজনে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ সংক্ষিপ্ত করে মির্জা ফখরুল সোমবারই সৈয়দপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, আগামী ২৮ জানুয়ারি তিনি পুনরায় ঠাকুরগাঁওয়ে ফিরে এসে নির্বাচনি গণসংযোগ শুরু করবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত