দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

নারী সংসদ সদস্যরা গণতন্ত্রে নতুন ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে নতুন নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আর ও পড়ুন , বন্ধ পাট–বস্ত্র কারখানা চালুর উদ্যোগ, প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা

তিনি আরও বলেন, সংসদে অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের উন্নয়ন, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখবেন—এটাই প্রত্যাশা।নবনির্বাচিত নারী সংসদ সদস্যরাও এ সময় দেশের উন্নয়ন, গণতান্ত্রিক চর্চা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সংসদীয় কার্যক্রমে নতুন গতি আনতে পারে, যদি তা নীতিনির্ধারণে বাস্তব ভূমিকা রাখতে সক্ষম হয়।

বিষয় : ফখরুল ভূমিকা নারী আসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নারী সংসদ সদস্যরা গণতন্ত্রে নতুন ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে নতুন নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আর ও পড়ুন , বন্ধ পাট–বস্ত্র কারখানা চালুর উদ্যোগ, প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা

তিনি আরও বলেন, সংসদে অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের উন্নয়ন, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখবেন—এটাই প্রত্যাশা।নবনির্বাচিত নারী সংসদ সদস্যরাও এ সময় দেশের উন্নয়ন, গণতান্ত্রিক চর্চা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সংসদীয় কার্যক্রমে নতুন গতি আনতে পারে, যদি তা নীতিনির্ধারণে বাস্তব ভূমিকা রাখতে সক্ষম হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত