দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

মেঘমল্লার বসু ২০টি ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। একাধিক ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা চেষ্টা করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন, এখন টিভি-বাসসের ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে : ইসলামী আন্দোলন

বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন মেঘমল্লার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল। তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খান মেঘমল্লার। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয় : ঢাবি মেঘমল্লার বসু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মেঘমল্লার বসু ২০টি ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। একাধিক ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা চেষ্টা করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন, এখন টিভি-বাসসের ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে : ইসলামী আন্দোলন

বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন মেঘমল্লার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল। তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খান মেঘমল্লার। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত