দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক  ব্যক্তির  মৃত্যু হয়েছে। নিহত মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম ছিলেন। ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) ফজরের নামাজ পাড়িয়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। কিশোরগঞ্জ  জজ  কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি সড়কের ওপর নির্মাণাধীন ড্রেনের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে ইমাম গোলাম মোস্তফা ও অটো চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন, ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর বালু ফেলে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব ছিল বলে তিনি দাবি করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : দুর্ঘটনা কিশোরগঞ্জ ইমাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক  ব্যক্তির  মৃত্যু হয়েছে। নিহত মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম ছিলেন। ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) ফজরের নামাজ পাড়িয়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। কিশোরগঞ্জ  জজ  কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি সড়কের ওপর নির্মাণাধীন ড্রেনের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে ইমাম গোলাম মোস্তফা ও অটো চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন, ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর বালু ফেলে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব ছিল বলে তিনি দাবি করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x