দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুর শহরের থানা মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা। এটিকে আওয়ামী লীগের তৃণমূলের সক্রিয়তার পরীক্ষা এবং রাজনৈতিক সমীকরণে নতুন ইঙ্গিত হিসেবে দেখছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী হঠাৎ করেই কার্যালয়ে উপস্থিত হন। 

স্থানীয় একাধিক সূত্র জানায়, কর্মসূচির আগের রাতেই সীমিত পরিসরে সমন্বয় করা হয়। প্রকাশ্যে কোনো প্রচারণা ছিল না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ছোট ছোট দলে এসে জড়ো হন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের সদস্য হিমেল মাহফুজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম, রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি কাওসার আকন্দ ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ আরো কয়েকজন নেতাকর্মী।

স্থানীয়রা বলেন, ‘এটি হঠাৎ নয়, বরং সংগঠিত উপস্থিতি নিশ্চিত করার একটি কৌশল। বেশি ভিড় নয়, কিন্তু দৃশ্যমান উপস্থিতি ছিল তাদের পরিকল্পনা। রাজনৈতিক ব্যক্তিদের মতে, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন একটি কৌশলগত প্রতীক। এটি একদিকে রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রকাশ, অন্যদিকে সংগঠনের উপস্থিতি দৃশ্যমান করার উপায়। ফরিদপুরের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের কর্মসূচি স্থানীয় শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন, মাদারীপুরে বাজার তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিনব অভিযান

বিশেষ করে ১৮ ফেব্রুয়ারি আলফাডাঙ্গায় অনুরূপ পতাকা উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই কর্মসূচি নতুন মাত্রা পেয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য না এলেও আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে পরিস্থিতি তাদের নজরদারিতে রয়েছে। তবে একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে না, ততক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণই আমাদের কৌশল।’

বিষয় : ফরিদপুর আওয়ামী লীগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুর শহরের থানা মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা। এটিকে আওয়ামী লীগের তৃণমূলের সক্রিয়তার পরীক্ষা এবং রাজনৈতিক সমীকরণে নতুন ইঙ্গিত হিসেবে দেখছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী হঠাৎ করেই কার্যালয়ে উপস্থিত হন। 

স্থানীয় একাধিক সূত্র জানায়, কর্মসূচির আগের রাতেই সীমিত পরিসরে সমন্বয় করা হয়। প্রকাশ্যে কোনো প্রচারণা ছিল না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ছোট ছোট দলে এসে জড়ো হন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের সদস্য হিমেল মাহফুজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম, রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি কাওসার আকন্দ ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ আরো কয়েকজন নেতাকর্মী।

স্থানীয়রা বলেন, ‘এটি হঠাৎ নয়, বরং সংগঠিত উপস্থিতি নিশ্চিত করার একটি কৌশল। বেশি ভিড় নয়, কিন্তু দৃশ্যমান উপস্থিতি ছিল তাদের পরিকল্পনা। রাজনৈতিক ব্যক্তিদের মতে, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন একটি কৌশলগত প্রতীক। এটি একদিকে রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রকাশ, অন্যদিকে সংগঠনের উপস্থিতি দৃশ্যমান করার উপায়। ফরিদপুরের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের কর্মসূচি স্থানীয় শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন, মাদারীপুরে বাজার তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিনব অভিযান

বিশেষ করে ১৮ ফেব্রুয়ারি আলফাডাঙ্গায় অনুরূপ পতাকা উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই কর্মসূচি নতুন মাত্রা পেয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য না এলেও আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে পরিস্থিতি তাদের নজরদারিতে রয়েছে। তবে একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে না, ততক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণই আমাদের কৌশল।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত