দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মাদারীপুরে বাজার তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিনব অভিযান

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে গিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। ছদ্মবেশে বাজার ঘুরে নানা অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজারে এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেন তিনি।  এ সময় ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন শাইখা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অসংগতি হাতেনাতে ধরতে সক্ষম হন।

অনিয়মগুলো চিহ্নিত করার পর তিনি ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদিসহ ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করে দেন তিনি। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

আরও পড়ুন, স্কুলছাত্রের ৭৫০ টাকার বই থেকে ১৫ হাজার বইয়ের পাঠাগার

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : জরিমানা অভিযান ম্যাজিস্ট্রেট শিবচর বোরকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাদারীপুরে বাজার তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিনব অভিযান

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে গিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। ছদ্মবেশে বাজার ঘুরে নানা অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজারে এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেন তিনি।  এ সময় ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন শাইখা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অসংগতি হাতেনাতে ধরতে সক্ষম হন।

অনিয়মগুলো চিহ্নিত করার পর তিনি ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদিসহ ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করে দেন তিনি। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

আরও পড়ুন, স্কুলছাত্রের ৭৫০ টাকার বই থেকে ১৫ হাজার বইয়ের পাঠাগার

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত