দুর্নীতি প্রতিরোধে অভ্যন্তরীণ নজরদারি জোরদার
মানবাধিকার ও আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ
দ্রুত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা
স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি
প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ
বর্তমান সরকার শপথ নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে পুলিশকে কেন্দ্রীয় ভূমিকা এবং সরকারের নির্দেশনা অনুযায়ী, পুলিশ শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়, বরং নাগরিক নিরাপত্তা, জনমনের আস্থা সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেও কাজ করতে হবে। সরকারের নির্দেশনা বাস্তবায়িত পুলিশ কেবল অপরাধ দমনকারী বাহিনী হিসেবে নয়, বরং জনমনের আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত হবে। তবে নতুন সরকার দ্বায়িত্ব গ্রহনের পর পরই পুলিশ বাহিনীর মধ্যে রয়েছে সংস্কারের আশা। এতে আধুনিক প্রযুক্তি, পেশাদারিত্ব এবং মানবিক দায়িত্ববোধের সমন্বয়ে পুলিশের কার্যক্রমে দৃশ্যমান উন্নয়ন ঘটানো সম্ভব। শপথ গ্রহণের পর পুলিশের এই সক্রিয় ভূমিকা দেশের সার্বিক নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং গণতান্ত্রিক স্থিতি সুরক্ষায় সহায়ক হবে।
দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সরকারের সাফল্যের অন্যতম প্রধান মানদণ্ড। অপরাধ দমন, সন্ত্রাস ও মাদক নির্মূল, চাঁদাবাজি প্রতিরোধ এবং নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর, আধুনিক ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী অপরিহার্য। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অপরাধচক্রের তৎপরতা, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থাহীনতার প্রশ্ন এসব প্রেক্ষাপটে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার ও পুলিশ সংস্কার এখন সময়ের দাবিতে পরিণত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কেবল অভিযাননির্ভর হলে চলবে না, প্রয়োজন কাঠামোগত সংস্কার, প্রযুক্তিনির্ভর নজরদারি, মানবিক পুলিশিং এবং কঠোর জিরো টলারেন্স নীতির কার্যকর প্রয়োগ। সরকারের চলমান উদ্যোগগুলোর পাশাপাশি আরও সুসংহত পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে নাগরিক সমাজ ও সচেতন মহল থেকে।
চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস এই তিনটি অপরাধই দেশের অর্থনীতি, সামাজিক স্থিতি ও তরুণ সমাজকে সরাসরি বিপর্যস্ত করছে। মাদককারবারে জড়িত সংঘবদ্ধ চক্র, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়া এবং সীমান্তপথে অবৈধ পাচার সব মিলিয়ে পরিস্থিতি জটিল। আইন প্রয়োগকারী সংস্থার একাধিক সূত্র জানায়, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের মাধ্যমে বহু মাদকচক্রকে আইনের আওতায় আনা হয়েছে। তবে অভিযানের ধারাবাহিকতা, রাজনৈতিক সদিচ্ছা ও স্থানীয় প্রশাসনের সমন্বয় ছাড়া এই সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান সম্ভব নয়। চাঁদাবাজির ক্ষেত্রেও একই চিত্র। নির্মাণখাত, পরিবহন, বাজার কমিটি কিংবা পর্যটনকেন্দ্রিক এলাকায় চাঁদাবাজির অভিযোগ প্রায়শই সামনে আসে। এ ক্ষেত্রে দ্রুত অভিযোগ গ্রহণ, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাসবাদ ও কিশোর গ্যাং কার্যক্রম নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি, সাইবার মনিটরিং ও কমিউনিটি পুলিশিং কার্যকর হতে পারে বলে মত দিয়েছেন অপরাধবিজ্ঞানীরা।
আইনশৃঙ্খলা বিশ্লেষকরা মনে করেন, পুলিশের প্রতি নাগরিক আস্থা ফিরিয়ে আনতে কমিউনিটি-ভিত্তিক পুলিশিং জোরদার করতে হবে। জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়, উন্মুক্ত শুনানি এবং অভিযোগ গ্রহণের সহজ প্রক্রিয়া আস্থা পুনর্গঠনে সহায়ক হতে পারে।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ঘটনার ভিডিও বা আংশিক তথ্য ছড়িয়ে পড়ে, যা অনেক সময় প্রেক্ষাপটহীন বা বিকৃত হয়। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পুলিশ সদস্য হয়রানির শিকার হলে বা অপপ্রচার ছড়ালে তাৎক্ষণিকভাবে তথ্যভিত্তিক ব্রিফিং দেওয়া জরুরি। এদিকে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যা তথ্য বা গুজব দমনে দ্রুত প্রতিক্রিয়া টিম গঠন, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ এবং প্রমাণভিত্তিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে যেমন বাহিনীর ভাবমূর্তি রক্ষা পাবে, তেমনি আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে। পুলিশ যদি কঠোরতা ও মানবিকতার সমন্বয় ঘটাতে পারে, তবে জনমনে ইতিবাচক পরিবর্তন আসবে। জিরো টলারেন্স নীতি শুধু ঘোষণা নয়, বাস্তব প্রয়োগেই এর সাফল্য নির্ভরশীল।
নিরাপত্তা জোরদার কেবল পুলিশের একক দায়িত্ব নয়, প্রয়োজন প্রশাসন, বিচার বিভাগ, স্থানীয় সরকার ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব নির্বিশেষে আইনের আওতায় আনা গেলে বার্তা যাবে রাষ্ট্র অপরাধের বিরুদ্ধে আপসহীন। সরকার যদি স্পষ্ট নির্দেশনা, পর্যাপ্ত বাজেট, আধুনিক সরঞ্জাম এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করে, তবে পুলিশ বাহিনী আরও কার্যকর হয়ে উঠতে পারে।
দেশের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য আইনশৃঙ্খলা কাঠামো অপরিহার্য। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতির কঠোর প্রয়োগ, পুলিশ সংস্কারের বাস্তবায়ন, সামাজিক মাধ্যমে অপপ্রচার দমন এবং পর্যটন নিরাপত্তা জোরদার। সব মিলিয়ে একটি সমন্বিত কৌশল গ্রহণের সময় এখনই। জনগণের আস্থা পুনর্গঠনই হবে সাফল্যের মূল চাবিকাঠি। পুলিশ যদি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও মানবিকতার সমন্বয়ে দায়িত্ব পালন করে এবং সরকার যদি প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করে—তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন সম্ভব। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার শক্ত ভিত গড়ে উঠলে কেবল অপরাধই কমবে না, নাগরিকের মনে ফিরবে সেই কাঙ্ক্ষিত আস্থা যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি।
সম্প্রতি, ৫ ই আগস্টের পর নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সমালোচনা ও আস্থাহীনতার প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ কিছুটা মনোবল ও সাংগঠনিক চাপে পড়েছে এমন মন্তব্য করছেন বিশ্লেষকরা। তবে একটি রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো কখনও দুর্বল থাকতে পারে না। তাই বর্তমান বাস্তবতায় প্রয়োজন পুলিশ বাহিনীকে পুনর্গঠন, আধুনিকায়ন ও পেশাগতভাবে আরও শক্তিশালী করে তোলা। মনোবল পুনরুদ্ধার, প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এসব পদক্ষেপের মাধ্যমে পুলিশকে আবারও জনআস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে সৎ ও দক্ষ সদস্যদের প্রণোদনা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রের নিরাপত্তা ও সাধারণ মানুষের আস্থা রক্ষায় একটি কার্যকর, মানবিক ও দৃঢ় পুলিশ বাহিনী গড়ে তোলাই এখন সময়ের দাবি।
রাষ্ট্রের আইন সবার জন্য সমান এই নীতিই হতে হবে আইনশৃঙ্খলা রক্ষার মূল ভিত্তি। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়, প্রভাব বা ক্ষমতার ছত্রছায়ায় থাকলেও তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অপরাধের বিচার হবে প্রমাণ ও আইনের ভিত্তিতে, ব্যক্তি বা দলের ভিত্তিতে নয়—এমন স্পষ্ট বার্তা প্রতিষ্ঠা করা এখন অত্যন্ত জরুরি। পুলিশকে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত, গ্রেপ্তার ও আদালতে চার্জশিট দাখিল প্রতিটি ধাপেই থাকতে হবে জবাবদিহিতা ও ন্যায্যতা। এতে যেমন রাজনৈতিক প্রভাবমুক্ত আইন প্রয়োগ নিশ্চিত হবে, তেমনি সাধারণ মানুষের আস্থাও দৃঢ় হবে। সুশাসনের স্বার্থে প্রয়োজন “জিরো টলারেন্স” নীতি বাস্তবে কার্যকর করা এবং প্রভাবশালী অপরাধীদের বিরুদ্ধেও দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ। তবেই প্রতিষ্ঠিত হবে আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি।
আরও পড়ুন, পর্যটন নিরাপত্তায় শীর্ষ পর্যায়ের নজর
আতিকুল ইসলাম নামের এক জনসাধারণ বলেন, দেশের নিরাপত্তা এখন আমাদের জীবনের নিরাপত্তার সঙ্গে যুক্ত। আমরা চাই পুলিশ শুধু অপরাধ দমন না করে, মানুষের আস্থা ও সুরক্ষা নিশ্চিত করুক। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা আমরা দেখতে চাই। সম্প্রতি সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশ আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বলে আমরা আশাবাদী। কমিউনিটি পুলিশিং এবং অভিযোগ গ্রহণ সহজ করার মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধি পাবে। আশা করি পুলিশ সংস্কার কার্যকর হবে এবং দেশের আইনশৃঙ্খলা দৃঢ় হবে।
এবিষয়ে পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তা বলেন, আমাদের লক্ষ্য দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা দৃঢ় করা, বলেন একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ সক্রিয় অভিযান চালাচ্ছে। শুধু অভিযান নয়, পুলিশ আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মানুষের আস্থা পুনর্গঠন করছে। জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর হচ্ছে। কর্মকর্তা জানান, সরকারের সমন্বিত নির্দেশনা, পর্যাপ্ত বাজেট এবং প্রশাসনের সহায়তায় পুলিশ আরও শক্তিশালী হবে এবং দেশের নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন