গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম, সাথী সুইটস এর মালিক মো. হাসিব বিশ্বাস এবং মায়ের দোয়া বিরানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. তুহিন হোসেনকে ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আরও পড়ুন, গোপালগঞ্জে পাটক্ষেতের মধ্যে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার
এতে দুই প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫২ ধারায় তাদের বিরুদ্ধে এ অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয় : জরিমানা অস্বাস্থ্যকর খাবার বিক্রি

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম, সাথী সুইটস এর মালিক মো. হাসিব বিশ্বাস এবং মায়ের দোয়া বিরানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. তুহিন হোসেনকে ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আরও পড়ুন, গোপালগঞ্জে পাটক্ষেতের মধ্যে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার
এতে দুই প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫২ ধারায় তাদের বিরুদ্ধে এ অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন