দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী পরিচালিত তিন মাসব্যাপী "জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬"-এর অংশ হিসেবে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কালকিনি উপজেলায় অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কিশোর কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, অফিসার ইনচার্জ , কালকিনি থানা। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা আনসার ‍ও ভিডিপি কর্মকর্তা অন্যান্য অংশগ্রহণকারী কর্মকর্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সুধীজন।সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায় এবং সময়মতো চিকিৎসা না নিলে এটি জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তিনি আরও বলেন, ঘরে বা আঙিনায় কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, ফুলের টব, ডাবের খোসা,

আরও  পড়ুন,  দুই লাখ টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী উধাও

 পরিত্যক্ত পাত্র, টায়ার ইত্যাদিতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় হাতিয়ার।সভা শেষে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়, জমে থাকা পানি অপসারণ করা হয় এবং আবর্জনা পরিষ্কার করে পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার উদ্যোগ নেওয়া হয়।সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস কালকিনি উপজেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও প্রচারণার মাধ্যমে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস 

বিষয় : পরিচ্ছন্নতা ডেঙ্গু প্রতিরোধ অবহিতকরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী পরিচালিত তিন মাসব্যাপী "জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬"-এর অংশ হিসেবে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কালকিনি উপজেলায় অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কিশোর কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, অফিসার ইনচার্জ , কালকিনি থানা। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা আনসার ‍ও ভিডিপি কর্মকর্তা অন্যান্য অংশগ্রহণকারী কর্মকর্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সুধীজন।সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায় এবং সময়মতো চিকিৎসা না নিলে এটি জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তিনি আরও বলেন, ঘরে বা আঙিনায় কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, ফুলের টব, ডাবের খোসা,

আরও  পড়ুন,  দুই লাখ টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী উধাও

 পরিত্যক্ত পাত্র, টায়ার ইত্যাদিতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় হাতিয়ার।সভা শেষে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়, জমে থাকা পানি অপসারণ করা হয় এবং আবর্জনা পরিষ্কার করে পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার উদ্যোগ নেওয়া হয়।সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস কালকিনি উপজেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও প্রচারণার মাধ্যমে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত