দৈনিক সংবাদ দিগন্ত

মোদী ও শেহবাজের অভিনন্দন ফোন তারেক রহমানকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

পরে রাত ৮টা ১০ মিনিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপি চেয়ারম্যানকে ফোন করে অভিনন্দন জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল জানান, টেলিফোনালাপে দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক এই অভিযাত্রার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন, দেড় শতাধিক নতুন মুখ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ

তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের ও তাদের দেশের জনগণের মঙ্গল কামনা করেন। টেলিফোনে আলাপের সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিষয় : তারেক রহমান নরেন্দ্র মোদী অভিনন্দন শেহবাজ শরীফ টেলিফোনালাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মোদী ও শেহবাজের অভিনন্দন ফোন তারেক রহমানকে

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

পরে রাত ৮টা ১০ মিনিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপি চেয়ারম্যানকে ফোন করে অভিনন্দন জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল জানান, টেলিফোনালাপে দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক এই অভিযাত্রার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন, দেড় শতাধিক নতুন মুখ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ

তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের ও তাদের দেশের জনগণের মঙ্গল কামনা করেন। টেলিফোনে আলাপের সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x