ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালেই রাজ্য সফরে গিয়ে জনসভায় বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে এক জনসভায় তিনি বক্তব্য দেন। ওই আসনে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জনসভায় মোদী নির্বাচন কমিশনের ভূমিকাকে প্রশংসা করেন এবং পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়াকে শান্তিপূর্ণ রাখার জন্য কমিশন ও সরকারি কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গত ৫০ বছরে এটাই প্রথম নির্বাচন যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে। মোদীর অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটের সময় সাধারণত সহিংসতা ও বিশৃঙ্খলা দেখা যায়, তবে এবার নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি শান্ত রয়েছে।আরও পড়ুন, ক্ষমতায় মাস না পেরোতেই চাপে নেপাল সরকার, একের পর এক মন্ত্রীর পদত্যাগতিনি আরও বলেন, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করেন। কয়েকদিন আগে ঝাড়গ্রাম সফরে ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে মোদী বলেন, “ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের।” তিনি আরও বলেন, বিজেপি জিতলে মিষ্টি ও ঝালমুড়ি বিতরণ করা হবে বলেও মন্তব্য করেন।আরও পড়ুন, ওয়াশিংটনে আজ ইসরাইল–লেবাননের দ্বিতীয় দফা বৈঠক, যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টা এর আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় দোকান থেকে ঝালমুড়ি খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিরোধীরা সমালোচনা করেন, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে “সাজানো নাটক” বলে অভিহিত করেন।