দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

যাত্রীদের নিয়ে বাস দূর্ঘটনা

যাত্রীদের নিয়ে বাস দূর্ঘটনা
যাত্রীদের নিয়ে বাস দূর্ঘটনা

হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম- লোকমান (১৮)। তিনি উপজেলার ভাটপাড়া গ্রামের আনসার মিয়ার ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি বাসে যাত্রী উঠানামা নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকমান (১৮) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন, ১ লাখ ৪৩ হাজার ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির শরীফুল

এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বিষয় : দুর্ঘটনা হবিগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

যাত্রীদের নিয়ে বাস দূর্ঘটনা

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম- লোকমান (১৮)। তিনি উপজেলার ভাটপাড়া গ্রামের আনসার মিয়ার ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি বাসে যাত্রী উঠানামা নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকমান (১৮) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন, ১ লাখ ৪৩ হাজার ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির শরীফুল

এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত