প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
যাত্রীদের নিয়ে বাস দূর্ঘটনা
ডেস্ক ||
হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম- লোকমান (১৮)। তিনি উপজেলার ভাটপাড়া গ্রামের আনসার মিয়ার ছেলে।জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি বাসে যাত্রী উঠানামা নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকমান (১৮) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।আরও পড়ুন, ১ লাখ ৪৩ হাজার ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির শরীফুলএ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত