দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকির ভোট প্রদান শেষে জোট প্রার্থীর শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ‘আজকের দিনটি অনেক প্রতীক্ষিত। অসংখ্য শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এই দিনটি পেয়েছি। গণতান্ত্রিক সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর এসব কথা বলেন তিনি।

জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াই থেকে শুরু করে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আন্দোলনের অন্যতম ভরসার কেন্দ্র ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আজকের দিনটি দেখে যেতে পারেননি, তবুও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’ ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘নানা আশঙ্কা থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে মানুষ আসছেন।

আরও পড়ুন, পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন লুৎফুজ্জামান বাবর

আমি এই কেন্দ্রে ভোট দিলাম, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি, সব প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।’ আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই উল্লেখ করে সাকি বলেন, ‘অনেক লড়াই ও ত্যাগের বিনিময়ে যে পরিবেশ তৈরি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। নির্বাচনে জয়-পরাজয় থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কেউ বেশি ভোট পাবেন, কেউ কম পাবেন। তবে সবার মতামত ও মর্যাদা নিশ্চিত করতে হবে।’

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেই বিজয়ী হোক না কেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরকে সফল করতে পারলেই শহীদদের রক্তস্নাত স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।’

বিষয় : ব্রাহ্মণবাড়িয়া জোনায়েদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকির ভোট প্রদান শেষে জোট প্রার্থীর শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x