ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজিত গানের কনসার্ট স্থগিতের দাবি জানিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। এ দাবিতে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ১২ সেপ্টেম্বর সংগঠনটি লিখিত স্মারলিপি জমা দিয়েছে। স্মারকলিপিতে কনসার্ট স্থগিতের পাশাপাশি শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা ও স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়।সংগঠনটির দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় অতীতে বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনা ঘটেছে।আড়ও পড়ুন,কালকিনির খাসের হাটে মাদকের বিরুদ্ধে বাঁশগাড়িতে বিএনপির বিক্ষোভ: ‘জিরো টলারেন্স’ ঘোষণায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানতাই নতুন করে এমন আয়োজন ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা অনেকটা নিষিদ্ধের মতো অবস্থায় রয়েছে—এমন মন্তব্যের পরও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।এ অবস্থায় আগামী ১৪ সেপ্টেম্বরের কনসার্টটি স্থগিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে জেলার সামাজিক-ধর্মীয় মূল্যবোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনার আহ্বান জানানো হয়।স্মারকলিপিতে সংগঠনটির পক্ষে স্বাক্ষর করেন ফুযাইল আহমদ খান।