ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দেলি গ্রামের অসুস্থ মোঃ মনির মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছেন। পরিবারের সাধ্যমতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা ও ঔষধ সেবন চললেও বর্তমানে চিকিৎসক তার জরুরি অপারেশনের পরামর্শ দিয়েছেন। তবে অপারেশনের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ জোগাড় করতে না পারায় তার চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকার কোরবানির ছুরি কেনা নিয়ে সংঘর্ষ
বিষয়টি জানতে পেরে শুক্রবার (২৯ মে) বিকেলে কসবা উপজেলার মানবিক সংগঠন এলমান ভূইয়া মানবিক ফাউন্ডেশন” অসুস্থ মনির মিয়ার পাশে দাঁড়িয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আসফাতুল হোসেন ভূইয়া এলমানের উদ্যোগে সংগঠনের ৫ম মানবিক কার্যক্রম হিসেবে মনির মিয়ার চিকিৎসা সহযোগিতা কার্যক্রম পরিচালনা করা হয়।
শুক্রবার মনির মিয়ার বাড়িতে আয়োজিত মানবিক সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আসফাতুল হোসেন ভূইয়া এলমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম।
আরও পড়ুন, মিঠাপুকুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জনাব মোঃ শামসুল আলম, জনাব মোঃ আবু কাউসার। এছাড়াও ভার্চুয়ালি ভিডিও কলে যুক্ত ছিলেন খান গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শাহ-আলম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মুজিবুর রহমান সর্দার, জনাব মোঃ শাহাদাত মাস্টার, জনাব মোঃ হাসান, জনাব মোঃ খোকন, জনাব মোঃ নুরুল হক ভূইয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন, গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার
উপস্থিত অতিথিরা মনির মিয়ার চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, সামান্য সহযোগিতাই পারে ক্যান্সারে আক্রান্ত মনির মিয়া ও তার পরিবারের জীবনে নতুন আশার আলো ফিরিয়ে আনতে। এসময় এলমান ভূইয়া মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মনির মিয়ার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া ক্যান্সার সহায়তা

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন