দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

বরিশালে কেন্দ্র ছাড়ায় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত

বরিশালের উজিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়া বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের। স্থানীয়দের ভাষ্য, কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তারা প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত না করে কেন্দ্র ত্যাগ করেন।

স্থানীয়দের অভিযোগ, ওই দুই কর্মকর্তা উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে বৈঠক করেন। বাসা থেকে বের হওয়ার পর তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে খবর দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর তিনি দুজনকে বরখাস্ত করে নতুন দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেন।

তবে অভিযুক্ত দুই কর্মকর্তা জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই তাদের বরখাস্ত করে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি জানান, কেন্দ্রে দায়িত্ব গ্রহণের পর প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগের বিধান নেই। নিয়ম ভঙ্গ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয় : বরিশাল বরখাস্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বরিশালে কেন্দ্র ছাড়ায় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশালের উজিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়া বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের। স্থানীয়দের ভাষ্য, কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তারা প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত না করে কেন্দ্র ত্যাগ করেন।

স্থানীয়দের অভিযোগ, ওই দুই কর্মকর্তা উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে বৈঠক করেন। বাসা থেকে বের হওয়ার পর তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে খবর দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর তিনি দুজনকে বরখাস্ত করে নতুন দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেন।

তবে অভিযুক্ত দুই কর্মকর্তা জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই তাদের বরখাস্ত করে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি জানান, কেন্দ্রে দায়িত্ব গ্রহণের পর প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগের বিধান নেই। নিয়ম ভঙ্গ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত