আঞ্চলিক ভূ-রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং লোহিত সাগরে নিরাপত্তা জোরদার করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন অত্যাধুনিক ড্রোন কেনার দিকে ঝুঁকছে সৌদি আরব। মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান 'শিল্ড এআই'র সাথে এ বিষয়ে রিয়াদ প্রাথমিক আলোচনা শুরু করেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।
বিশেষ করে ইয়েমেন ও সুদানের মতো উত্তপ্ত অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানোর লক্ষ্যেই এই ড্রোনগুলো সংগ্রহ করতে চায় দেশটি। ট্রাম্প প্রশাসন বর্তমানে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির প্রক্রিয়া ত্বরান্বিত করার যে নীতি গ্রহণ করেছে, এই আলোচনা তারই একটি অংশ বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরব মূলত শিল্ড এআই'র ভি-ব্যাট মডেলের ড্রোনটি ক্রয়ে আগ্রহী। মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি মিশনে এই ড্রোন ব্যবহৃত হয়। 'হাইভমাইন্ড' নামক বিশেষ এআই সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত এই ড্রোনটি জিপিএস বা কোনো মানব পাইলটের সহায়তা ছাড়াই টানা ১৩ ঘণ্টা উড়তে সক্ষম। এমনকি এটি জাহাজ থেকেও অনায়াসেই উৎক্ষেপণ করা যায়।
আরও পড়ুন, চীনের সোনার খনিতে লিফট ছিঁড়ে ৭ জনের মৃত্যু
লোহিত সাগর ও আরব সাগরে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরবের যে কৌশলগত দূরত্ব তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে এই ড্রোনগুলোর গুরুত্ব রিয়াদের কাছে অনেক বেড়েছে। গত ডিসেম্বরে ইয়েমেনের মুকাল্লা বন্দরে একটি আমিরাতি অস্ত্র চালানে সৌদি আরবের হামলার ঘটনা এই উত্তেজনারই বহিঃপ্রকাশ।
বিষয় : বুদ্ধিমত্তা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন