চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের এক সোনার খনির লিফট ছিঁড়ে সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ক্যানঝুয়াং সোনার খনির ভূগর্ভস্থ লিফট ছিঁড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার খনি ব্যবস্থাপকসহ মোট ১১ জনকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চীনের স্থানীয় গণমাধ্যম সিসিটিভি নিউজের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খনি কোম্পানি দুর্ঘটনার তথ্য সময়মতো জানায়নি। পরে গতকাল সোমবার একটি সূত্রের মাধ্যমে খবর পাওয়ার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাটি যাচাই ও নিশ্চিত করে। স্থানীয় প্রতিবেদকরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল বন্ধ করে দিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
আরও পড়ুন, মণিপুরের উখরুলে সহিংসতায় ৫ দিনের জন্য ইন্টারনেট বন্ধ
কর্তৃপক্ষ জানায়, শ্রমিকরা ভূগর্ভস্থ লিফটে করে মাটির গভীরে নামার সময় তার ছিঁড়ে যায়। এতে লিফটি প্রায় ২৪০ মিটার নিচে পড়ে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কম্পানিটি নিয়মানুযায়ী সময়মতো দুর্ঘটনার রিপোর্ট দেয়নি, ফলে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটেছে। তথ্য গোপনের এই অভিযোগে খনি ব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ মোট ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন