‘নারীবিদ্বেষী ও অবমাননাকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছেন ১১টি নারী সংগঠন। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে নারী পক্ষ, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম এবং গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনসহ ১১টি নারী সংগঠন। এ সময় ভোটের মাঠে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৪ দফা দাবিতে ইসিকে স্মারকলিপি দেন তারা।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তারা জানান, নারী নেতৃত্ব নিয়ে সংবিধান বিরোধী অবস্থান ও আচরণ বিধি ভঙ্গের কারণে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের প্রার্থীতা বাতিলসহ দলটির নিবন্ধন বাতিল করতে হবে।
আরও পড়ুন, ঢাকা-১৭ আসনে ছাত্রদলের নির্বাচনী প্রচারণা মিছিল
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে নারীরা নিরাপদ নয় জানিয়ে, প্রয়োজনীয় নিরাপত্তা দিতেও ইসিকে আহ্বান জানান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
আপনার মতামত লিখুন