দৈনিক সংবাদ দিগন্ত

শিক্ষামন্ত্রীর সঙ্গে ইসলামী ফ্রন্টের সাক্ষাৎ, ৫ দফা স্মারকলিপি পেশ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আবদুস সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর কাছে ৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করে।আরও পড়ুন, ঢাবিতে তারেক রহমানের ভর্তি নিয়ে ৮০’র দশকের স্মৃতিচারণসাক্ষাতে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন বিষয়, মাদ্রাসা সিলেবাসের অসংগতি, শিক্ষক ও ব্যাংকারদের চাকরিতে পুনঃনিয়োগ, এবং এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের চাকরি সরকারি করার দাবি তুলে ধরা হয়। প্রতিনিধিদলের পক্ষ থেকে শিক্ষাবিদ ড. অধ্যক্ষ এ কে এম মাহবুবুর রহমান, ড. অধ্যক্ষ ঈসমাইল নোমানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী, আইন সচিব অ্যাডভোকেট ইকবাল হাসান, দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিম এবং সদস্য নাসির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।আরও পড়ুন, ঢাকার যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠকতারা বলেন, পাঠ্যপুস্তকে ধর্মীয় কিছু বিষয় বাদ দেওয়া ও কিছু বিষয় সংযোজন-বিয়োজন নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিশেষ করে বিতরের নামাজের রাকাত সংখ্যা, মাজার জিয়ারত ও তরিকত-তাসাওফ সম্পর্কিত অধ্যায় বাদ দেওয়ার বিষয়টি তারা তুলে ধরেন। তাদের অভিযোগ অনুযায়ী, এসব পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং ধর্মীয় মূল্যবোধ ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ ও চাকরিচ্যুতি সংক্রান্ত বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।আরও পড়ুন, খেলাধুলায় নতুন পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রীপ্রতিনিধিদল আরও দাবি করে, মব সন্ত্রাসের মাধ্যমে কিছু শিক্ষক, ইমাম, খতিব ও ব্যাংকারকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের পুনর্বহালের দাবি জানায়। এছাড়া আলিয়া মাদ্রাসায় সিলেবাস ও নিয়োগ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগও তারা তুলে ধরে। সাক্ষাৎ শেষে শিক্ষামন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।

শিক্ষামন্ত্রীর সঙ্গে ইসলামী ফ্রন্টের সাক্ষাৎ, ৫ দফা স্মারকলিপি পেশ