আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি রেজোয়ানুল হক সবুজের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৭ ফেব্রুয়ারি শনিবার) বিকাল আনুমানিক ৫টায় গুলশান-১ গোলচত্বর থেকে শুরু হওয়া মিছিলটি মহাখালী কড়াইল বস্তি এলাকায় গিয়ে সন্ধা সাড়ে ৬টায় শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাকিব এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র রক্ষার আশাবাদ ব্যক্ত করেন এবং আসছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে ধানের শীষ প্রতীকের ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও ছাত্রদল মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
আরও পড়ুন, ওসি মাসুদের নেতৃত্বে অভিযান জননিরাপত্তায় দৃশ্যমান অগ্রগতি, আটক ১৫
প্রসঙ্গতঃ ১২ই ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় সময় পার করছেন। এ প্রচারনায় ছাত্রদলের ভূমিকা চোখে পড়ার মত। এছাড়া বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্ধিতা করছেন। তারেক রহমানের এই আসনে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন