দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

মহেশপুরে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা মহেশপুর হাইস্কুল মাঠে এসে জড়ো হন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের সড়ক এলাকায় জনসমাগম বাড়তে থাকে এবং এক পর্যায়ে পুরো এলাকা কানায় কানায় ভরে ওঠে। মহেশপুর পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ এই জনসভায় অংশ নেন। নির্বাচনকে সামনে রেখে এটিই জামায়াত ইসলামীর মহেশপুর উপজেলা পর্যায়ের শেষ নির্বাচনী জনসভা। 

ফলে জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মহেশপুর উপজেলা জামায়াত ইসলামীর আমীর ফারুক আহাম্মেদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত ইসলামেীর সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশের  সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।   নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ আবদুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম, জেলা সহ-সেক্রেটারি মোঃ আবদুল হাই, নাটিমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির আহাম্মদ মাষ্টার প্রমুখ।  

আরও পড়ুন, পলাশবাড়ী - সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রধান অতিথির  বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ বৈষম্য, দুর্নীতি ও অবিচারের শিকার। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, জনগণ যদি একবার জামায়াতে ইসলামীর হাতে দায়িত্ব তুলে দেয়, তাহলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের ভোটই পারে দেশ ও জাতির ভবিষ্যৎ বদলে দিতে।

বিষয় : ঝিনাইদহ জনসভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মহেশপুরে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত