আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩১ গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল ৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থী তার নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন এবং পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “উন্নত, সমৃদ্ধ, আলোকিত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ পলাশবাড়ী ও সাদুল্লাপুর গঠনই আমাদের প্রধান লক্ষ্য।
ইশতেহারে তিনি শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আইন-শৃঙ্খলার উন্নতি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন, নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে আবারও হাতবোমা উদ্ধার
এছাড়া গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পৌর শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী ইশতেহারের হ্যান্ডবিল বিতরণ করেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন