দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে আবারও হাতবোমা উদ্ধার

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৩টা ৩০ মিনিট থেকে সকাল ৫টা পর্যন্ত নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের ছিটু মাদবর কান্দি গ্রামে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। নড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার বিএ-৮১৭২ মেজর অনন্য চন্দ্র শেখর কর এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত ওই অভিযানে মো. শাজাহান মুন্সির বাড়ির রান্নাঘরের পেছন দিক থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেলগুলো কে বা কারা সেখানে রেখে গেছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন, ধানের শীষ দাঁড়িপাল্লার লড়াইয়ে উত্তপ্ত কুষ্টিয়া- ৩

অভিযান শেষে উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের পর বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে যৌথবাহিনীর নজরদারি অব্যাহত থাকবে।

বিষয় : শরীয়তপুর নড়িয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে আবারও হাতবোমা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৩টা ৩০ মিনিট থেকে সকাল ৫টা পর্যন্ত নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের ছিটু মাদবর কান্দি গ্রামে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। নড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার বিএ-৮১৭২ মেজর অনন্য চন্দ্র শেখর কর এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত ওই অভিযানে মো. শাজাহান মুন্সির বাড়ির রান্নাঘরের পেছন দিক থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেলগুলো কে বা কারা সেখানে রেখে গেছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন, ধানের শীষ দাঁড়িপাল্লার লড়াইয়ে উত্তপ্ত কুষ্টিয়া- ৩

অভিযান শেষে উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের পর বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে যৌথবাহিনীর নজরদারি অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত