দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

যৌথবাহিনীর অভিযানে শরীয়তপুরে বিপুল ককটেল জব্দ ৩ জন আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।দিবাগত রাতে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বেপারী কান্দি গ্রামের বাচ্চু পেদার বসতঘর, একটি মসজিদ ও একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নড়িয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে সোমবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়।

আরো পড়ুন , কক্সবাজারে জামায়াত আমিরের প্রতীক্ষায় জনসভাস্থল কানায় কানায় ভরা

 পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির পাশের একটি মসজিদ থেকে আরও ৪ বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১২ বালতিতে মোট ৯৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ৮টি দেশীয় তৈরি টেটা ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— মোক্তারের চর ইউনিয়নের গনি পেদার ছেলে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) এবং রনি পেদা (২৫)।উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : শরীয়তপুর যৌথবাহিনী ককটেল জব্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যৌথবাহিনীর অভিযানে শরীয়তপুরে বিপুল ককটেল জব্দ ৩ জন আটক

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।দিবাগত রাতে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বেপারী কান্দি গ্রামের বাচ্চু পেদার বসতঘর, একটি মসজিদ ও একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নড়িয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে সোমবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়।

আরো পড়ুন , কক্সবাজারে জামায়াত আমিরের প্রতীক্ষায় জনসভাস্থল কানায় কানায় ভরা

 পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির পাশের একটি মসজিদ থেকে আরও ৪ বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১২ বালতিতে মোট ৯৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ৮টি দেশীয় তৈরি টেটা ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— মোক্তারের চর ইউনিয়নের গনি পেদার ছেলে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) এবং রনি পেদা (২৫)।উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x