শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।দিবাগত রাতে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বেপারী কান্দি গ্রামের বাচ্চু পেদার বসতঘর, একটি মসজিদ ও একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।নড়িয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে সোমবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়।আরো পড়ুন , কক্সবাজারে জামায়াত আমিরের প্রতীক্ষায় জনসভাস্থল কানায় কানায় ভরা পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির পাশের একটি মসজিদ থেকে আরও ৪ বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১২ বালতিতে মোট ৯৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।এ ছাড়া অভিযানে ৮টি দেশীয় তৈরি টেটা ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— মোক্তারের চর ইউনিয়নের গনি পেদার ছেলে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) এবং রনি পেদা (২৫)।উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।