দৈনিক সংবাদ দিগন্ত

একই পরিবারের ৪ সদস্যকে অস্ত্রসহ আটক নিরাপত্তা ব্যবস্থা জোরদার

যশোরে যৌথবাহিনীর অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও অস্ত্র-গুলিসহ শীর্ষ ‘অস্ত্র ব্যবসায়ী’ আরিফের পরিবারের ৪ সদস্যকে আটক করা হয়েছে। (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল শহরের বারান্দি মোল্লাপাড়ায় আরিফের বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে এ অস্ত্র-গুলি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আরিফ হোসেনের বাড়িতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল অভিযান পরিচালনা করে। আড়াই ঘণ্টার অভিযান চালিয়ে সেখান থেকে দুইটি ইউএসএ’র তৈরি পিস্তল ও দুইটি ম্যাগাজিন, আরো পড়ুন , সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার ৩ জন আটকএক রাউন্ড তাজা গুলি, এক বক্স এয়ারগানের গুলি, দুইটি চাপাতি, দুইটি চায়না ব্যাটন স্টিক, দুইটি চাকু, একটি চাকু ধার দেওয়ার র্যাদ ও একটি সাইড টেলিস্কোপ এবং পাঁচটি সিসি ক্যামেরা, পাঁচ বোতল মদ ও দুইটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।আভিযানিক দল আরিফকে আটক করতে পারেনি। তবে তার স্ত্রীসহ পরিবারের সদস্য শহরের বারান্দি মোল্লাপাড়ার বাসিন্দা আব্দুল আউয়াল মিস্ত্রির ছেলে জাকির হোসেন সাগর (৫২), তার ভাই জোয়েব হাসান সাকিব (৫৫), আরিফ হোসেনের স্ত্রী লোপা খাতুন (৩২), জাকির হোসেন সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে (৪৫) আটক করে।  

একই পরিবারের ৪ সদস্যকে অস্ত্রসহ আটক নিরাপত্তা ব্যবস্থা জোরদার