দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

মাদারীপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

তিন মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুরে বিশেষ অভিযানে  ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক  করেছে যৌথবাহিনী । গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুর পৌর এলাকার চরমুগুরিয়া সংলগ্ন চরখাগদি গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন- চরখাগদি এলাকার চিহ্নিত মাদক কারবারি আকতার তালুকদার এবং তার দুই সহযোগী মো. সোহাগ (২৭) ও মো. ইমন বেপারি (২৯)। সোহাগ একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে এবং ইমন মৃত মান্নান বেপারির ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আকতার তালুকদার দীর্ঘদিন ধরে চরমুগুরিয়া ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের সিন্ডিকেট চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে যৌথবাহিনী গভীর রাতে আকতারের বাড়ি ঘেরাও করে।

প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এই চিরুনি অভিযানে বসতঘরের স্টিলের আলমারি ও ছাদসহ বিভিন্ন স্থান থেকে মোট ৭ হাজার ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ লাখ ২ হাজার ৮০ টাকা, ১০টি মোবাইল ফোন, একটি ক্রেডিট কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি আকতার তালুকদার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। 

আরও পড়ুন, মহেশপুরের খালিশপুর মহাসড়কের উপর কলার হাট, ভোগান্তির শেষ নেই

সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আকতার তালুকদারের বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছি। এ ঘটনায় মাদক কারবারি আকতার তালুকদার ও তার দুই সহযোগীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 

আকতার তালুকদার তার সহযোগীদের নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধার করা মাদক ও টাকাসহ গ্রেপ্তার আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মাদক বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান আগামীতে আমাদের মাদকবিরোধী যৌথ অভিযান চলমান থাকবে।

বিষয় : মাদারীপুর অভিযান যৌথবাহিনী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মাদারীপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x