দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ভাইরাল বক্তব্যের যুবদল নেতার বাসায় যৌথবাহিনীর অভিযান

যুবদল নেতা হুমায়ূন কবিরের বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

‘এই এরিয়াতে ঢুকছেন কেন? এদিকে আর ঢুকবেন না। একেবারে খাইয়া লামু শালারা, যাহ!’— গাড়িতে বসে থাকা এক নারীকে এভাবেই হুমকি দেওয়ার ঘটনায় আলোচনায় আসা যুবদল নেতা হুমায়ূন কবিরের বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বন্দরের আমিন আবাসিক এলাকায় তার বাসভবন ও বন্দর খেয়াঘাটে রাজনৈতিক অফিসে অভিযান চালানো হয়। এসময় পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেয়।

এর আগে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের স্ত্রী ও নির্বাচনী এজেন্ট মোসা. নার্গিস আক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির এবং যুবদলের কর্মী হিসেবে পরিচিত সজিব নামে এক যুবকের বিরুদ্ধে। পরে হুমকি দেওয়ার ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরো পড়ুন , আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি তদন্তে পুলিশ

এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া অভিযোগে নার্গিস উল্লেখ করেন, গত শুক্রবার সকালে বন্দর খেয়াঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থীর বিলবোর্ড স্থাপন করতে গেলে প্রতিন্দ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল কালামের লোকজন বাধা দেয় এবং মারমুখী আচরণ করে। এতে সেখানে বিলবোর্ড স্থাপন করা সম্ভব হয়নি। পরে সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকাতেও গণসংযোগকালে একই প্রার্থীর সমর্থকদের বাধার মুখে পড়েন নার্গিস।

তিনি বলেন, ‘আমি পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করতে গেলে আমাকে প্রতিপক্ষ বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের লোকজন সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কর্মসূচি পণ্ড করে দেয় এবং সেখানে আর কোনোদিন গণসংযোগ করতে দিবে বলেও হুমকি দেয়। এ সময় হুমায়ূন কবির নামে এক যুবক হুমকি দিয়ে বলেন, ‘এই এরিয়াতে ঢুকছেন কেন? এদিকে আর ঢুকবেন না। একেবারে খাইয়া লামু শালারা, যাহ!’নার্গিস অভিযোগ করে আরও বলেন, হুমায়ূন কবির বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সজীবও যুবদলের কর্মী। তারা দুজনই আবুল কালামের অনুসারী। 

বিষয় : অভিযান যৌথবাহিনী যুবদল নেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভাইরাল বক্তব্যের যুবদল নেতার বাসায় যৌথবাহিনীর অভিযান

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

‘এই এরিয়াতে ঢুকছেন কেন? এদিকে আর ঢুকবেন না। একেবারে খাইয়া লামু শালারা, যাহ!’— গাড়িতে বসে থাকা এক নারীকে এভাবেই হুমকি দেওয়ার ঘটনায় আলোচনায় আসা যুবদল নেতা হুমায়ূন কবিরের বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বন্দরের আমিন আবাসিক এলাকায় তার বাসভবন ও বন্দর খেয়াঘাটে রাজনৈতিক অফিসে অভিযান চালানো হয়। এসময় পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেয়।

এর আগে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের স্ত্রী ও নির্বাচনী এজেন্ট মোসা. নার্গিস আক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির এবং যুবদলের কর্মী হিসেবে পরিচিত সজিব নামে এক যুবকের বিরুদ্ধে। পরে হুমকি দেওয়ার ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরো পড়ুন , আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি তদন্তে পুলিশ

এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া অভিযোগে নার্গিস উল্লেখ করেন, গত শুক্রবার সকালে বন্দর খেয়াঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থীর বিলবোর্ড স্থাপন করতে গেলে প্রতিন্দ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল কালামের লোকজন বাধা দেয় এবং মারমুখী আচরণ করে। এতে সেখানে বিলবোর্ড স্থাপন করা সম্ভব হয়নি। পরে সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকাতেও গণসংযোগকালে একই প্রার্থীর সমর্থকদের বাধার মুখে পড়েন নার্গিস।

তিনি বলেন, ‘আমি পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করতে গেলে আমাকে প্রতিপক্ষ বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের লোকজন সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কর্মসূচি পণ্ড করে দেয় এবং সেখানে আর কোনোদিন গণসংযোগ করতে দিবে বলেও হুমকি দেয়। এ সময় হুমায়ূন কবির নামে এক যুবক হুমকি দিয়ে বলেন, ‘এই এরিয়াতে ঢুকছেন কেন? এদিকে আর ঢুকবেন না। একেবারে খাইয়া লামু শালারা, যাহ!’নার্গিস অভিযোগ করে আরও বলেন, হুমায়ূন কবির বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সজীবও যুবদলের কর্মী। তারা দুজনই আবুল কালামের অনুসারী। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত