মাদারীপুরের রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু সালেহ মো. তানজিল জানান, মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার শাখারপাড় আন্দন মোড়ে এনদাল শেখের বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী।
পরে তার দেওয়া তথ্য মতে রাজৈরের টেকেরহাটের ঘোষালকান্দিতে অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন, নগদ টাকাসহ আরোও দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাজ থেকে ৫৭০৭ পিচ ইয়াবা, ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২৬৫০ নগদ টাকা ও মোবাইল ফোন ৬ টি এন্ড্রয়েড ফোন ও তিনটি ফিচার ফোন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন, ডেমরা থানা জিয়ামঞ্চের ধানের শীষের নির্বাচনী গনসংযোগ
এই অভিযানটির নেতৃত্ব দেন মেজর আবু সালেহ মো তানজিল, লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।
গ্রেফতাররা হলেন রাজৈরের শাখারপাড়ের আন্দনমোড়ের জলিল শেখের ছেলে এনদাল শেখ (৫০), রাজৈর পৌর এলাকার ঘোষালকান্দি গ্রামের মৃত মোতাবেক মোল্লার মেয়ে জীবনী বেগম (৩৮) ও একই এলাকার সায়েদ আলীর ছেলে সাগির শেখ (৪২)। এর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন