দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

কিশোরগঞ্জের তাড়াইলে  টাকার জন্য বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় ছেলে জুয়েল মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। ০১ ফেব্রুয়ারী (রবিবার)  ভোরে তাড়াইল উপজেলা সদরের দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান মিয়া (৪৫) দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে । 

পুলিশ জানায়, বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর ৫ টার দিকে বাবা রমজান মিয়ার ওপর হামলা চালায় জুয়েল মিয়া। তাকে দা দিয়ে কুপিয়ে  গুরুতর আহত করা হয় । ‎এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ঘরের দরোজা ভেঙে রমজান মিয়াকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত জুয়েল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। প্রাথমিক ভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

আরও পড়ুন, মধ্যনগরে র‌্যাব অভিযানে ১৮৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ 

তবে বাবার টাকার জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তাড়াইল থানার পরিদর্শক তদন্ত মোঃ শ্যামল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে যায়। টাকার জন্যই মাদকাসক্ত ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিষয় : কিশোরগঞ্জ খুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কিশোরগঞ্জের তাড়াইলে  টাকার জন্য বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় ছেলে জুয়েল মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। ০১ ফেব্রুয়ারী (রবিবার)  ভোরে তাড়াইল উপজেলা সদরের দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান মিয়া (৪৫) দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে । 

পুলিশ জানায়, বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর ৫ টার দিকে বাবা রমজান মিয়ার ওপর হামলা চালায় জুয়েল মিয়া। তাকে দা দিয়ে কুপিয়ে  গুরুতর আহত করা হয় । ‎এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ঘরের দরোজা ভেঙে রমজান মিয়াকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত জুয়েল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। প্রাথমিক ভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

আরও পড়ুন, মধ্যনগরে র‌্যাব অভিযানে ১৮৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ 

তবে বাবার টাকার জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তাড়াইল থানার পরিদর্শক তদন্ত মোঃ শ্যামল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে যায়। টাকার জন্যই মাদকাসক্ত ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x