দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মধ্যনগরে র‌্যাব অভিযানে ১৮৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা মহিষখলা বাজারে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি আভিযানিক দল মধ্যনগরের মহিষখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাব সূত্রে জানা যায়, গত শনিবার ৩১ জানুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্ডা মহিষখলা বাজারে বিসমিল্লাহ নামক হোটেলের সামনে রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্র করছে। এমন সংবাদের খবর পাওয়ার পরপরই র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়।

দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। এরপর তাদেরকে তল্লাশি ও সঙ্গে থাকা বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেট তল্লাশি করে মোট ১ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সাউদপাড়া গ্রামের মৃত নুর হোসেন ব্যাপারীর ছেলে মোঃ জন্তুর আলী (৫৩) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গুইলাকান্দা গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে  আবু তাহের (৪২)।

আরও পড়ুন, লামায় পাহাড়ি অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদক নির্মূলে র‌্যাব-৯ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল অনেকেই বলেন, র‌্যাবের এই অভিযানে সন্তোষ প্রকাশ। তাছাড়া নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সমাজ আরও নিরাপদ হবে।

বিষয় : গ্রেফতার সুনামগঞ্জ মধ্যনগর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মধ্যনগরে র‌্যাব অভিযানে ১৮৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত