দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

চট্টগ্রাম-৮: জামায়াত প্রার্থিতা প্রত্যাহার না করলে আনোয়ারা-কর্ণফুলীতে কাজ করবে না এনসিপি

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১১ দলীয় জোট প্রার্থী জুবাইরুল হাসান আরিফ। কিন্তু এ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের। তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা কালাবিবির দীঘির মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম। তিনি বলেন, চট্টগ্রামে একটি মাত্র আসন এনসিপিকে জোট থেকে দেওয়া হলেও এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন করছেন। এ আসন থেকে জুবাইরুল হাসান আরিফ নির্বাচন করলেও জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন থেকে সরে যাননি। এতে করে এনসিপির প্রার্থীর পক্ষে নামেননি জামায়াতের নেতাকর্মীরা। তাই ওই আসনে এনসিপির পক্ষে কাজ শুরু না করা পর্যন্ত আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের সঙ্গে কাজ করবে না এনসিপি।

আরও পড়ুন, রাজশাহীতে নেশাগ্রস্ত ছেলের হাতে মাতৃহত্যা, ছেলে আটক

তিনি আরও বলেন, চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াত সরে না গেলে আমরাও আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের পাশে থাকব না। এ ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ, সদস্য ইরফান মাহমুদ, মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, আহত জুলাইযোদ্ধা মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরীসহ এনসিপির নেতারা।

বিষয় : সম্মেলন চট্টগ্রাম এনসিপি আরিফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রাম-৮: জামায়াত প্রার্থিতা প্রত্যাহার না করলে আনোয়ারা-কর্ণফুলীতে কাজ করবে না এনসিপি

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১১ দলীয় জোট প্রার্থী জুবাইরুল হাসান আরিফ। কিন্তু এ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের। তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা কালাবিবির দীঘির মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম। তিনি বলেন, চট্টগ্রামে একটি মাত্র আসন এনসিপিকে জোট থেকে দেওয়া হলেও এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন করছেন। এ আসন থেকে জুবাইরুল হাসান আরিফ নির্বাচন করলেও জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন থেকে সরে যাননি। এতে করে এনসিপির প্রার্থীর পক্ষে নামেননি জামায়াতের নেতাকর্মীরা। তাই ওই আসনে এনসিপির পক্ষে কাজ শুরু না করা পর্যন্ত আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের সঙ্গে কাজ করবে না এনসিপি।

আরও পড়ুন, রাজশাহীতে নেশাগ্রস্ত ছেলের হাতে মাতৃহত্যা, ছেলে আটক

তিনি আরও বলেন, চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াত সরে না গেলে আমরাও আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের পাশে থাকব না। এ ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ, সদস্য ইরফান মাহমুদ, মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, আহত জুলাইযোদ্ধা মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরীসহ এনসিপির নেতারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত