দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

রাজশাহীতে নেশাগ্রস্ত ছেলের হাতে মাতৃহত্যা, ছেলে আটক

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খড়খড়ির কৃষি ব্যাংকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন- সোহাগী বেগম (৫৫)। তার স্বামী মৃত আজিজুল ইসলাম। এ ঘটনায় নিহতের ছেলে সুমনকে (৪২) আটক করেছে পুলিশ। সোহাগীর দুই ছেলে ও এক মেয়ে। এর মধ্যে সুমন বড় ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছেলে সুমন নেশাগ্রস্ত। ধারণা করা হচ্ছে- মায়ের কাছে নেশার টাকা চাওয়া নিয়ে তাদের বিরোধ। এ নিয়ে মায়ের পেটে ও বুকে ধারালো বস্তু দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার মৃত্যু হয়। পরে সুমন তার বাড়ি থেকে ১০০ মিটার দূরে সড়কে মাকে (সোহাগীকে) কোলে ও টেনেহিঁচড়ে নিয়ে আসেন। এরপরে তিনি তার মাকে সড়কের ওপরে শুয়ে রেখে অটোরিকশা ঠিক করতে যান হাসপাতালে নেওয়ার জন্য। সড়কের ওপরে নিথর নারীর দেহ দেখে হইচই পড়ে যায়। এ সময় নিহতের ছেলে সুমনকে স্থানীয়রা জিজ্ঞাসা করে তার মায়ের বিষয়ে। এ সময় পুলিশ আসার খবরে সুমন দৌড়ে তার বাড়িতে গিয়ে রুমের সিটকিনি লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে সুমনকে ঘর থেকে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় পুলিশ। 

আরও পড়ুন, বান্দরবান সদরে উদ্ধার দুইটি হাতবোমা, থানায় সংরক্ষণ

সুমনের প্রতিবেশীরা জানান, সুমনরা দুই ভাই ও এক বোন। তাদের মধ্যে সুমন বাড়ির বড় ছেলে। সে নেশাগ্রস্ত। ঘটনার দিন রাত ৯টার দিকে তার বাড়িতে উচ্চশব্দে গান বাজছিল। তাদের ধারণা, নেশার টাকা মায়ের কাছে চেয়েছিল সুমন। মা হয়তো টাকা দিতে রাজি হয়নি। এ সময় তাকে কুপিয়ে হত্যা করেছে সে। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ওই ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। পরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা হবে।

বিষয় : হত্যা রাজশাহী আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাজশাহীতে নেশাগ্রস্ত ছেলের হাতে মাতৃহত্যা, ছেলে আটক

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত