দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবিতে বাঞ্ছারামপুরে গণসংযোগ জোনায়েদ সাকির

মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংযোগকালে বক্তব্য দিতে গিয়ে বিএনপি ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘একটি দল জনসমর্থনের জোয়ার দেখে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে।’ তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘প্রশাসন নিরপেক্ষ থাকলে কোনো ইঞ্জিনিয়ারিং সফল হবে না, অন্যথায় বাঞ্ছারামপুরের মানুষ তার উপযুক্ত জবাব দেবে।’তিনি আরো বলেন, ‘বাঞ্ছারামপুর দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সংকট আর চলতে দেওয়া যায় না।

মানুষ এখন পরিবর্তন, উন্নয়ন ও ন্যায্য অধিকার চায়।’নিজের পরিকল্পনার কথা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচিত হলে তিনি বাঞ্ছারামপুরকে কেবল একটি উপজেলা নয়, একটি পরিকল্পিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট দূর, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, নদীভাঙন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের অর্থ লুটপাটের সুযোগ দেওয়া হবে না।
বাঞ্ছারামপুরকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন জনপদে পরিণত করা হবে।’(৩০ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে ডোর-টু-ডোর ভোট প্রার্থনা করেন জোনায়েদ সাকি। তিনি যেখানেই গেছেন, সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা মিছিলে রূপ নেয়। চায়ের দোকান থেকে শুরু করে ভোটারদের বাড়ি—সবখানেই ছিল মানুষের ভিড়।
ভোটারদের অনেকেই গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’কে বিএনপির ধানের শীষের বিকল্প হিসেবে দেখছেন বলে জানান।বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বাঞ্ছারামপুর আসনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, ‘আমি বিএনপির একজন কর্মী। দল যে প্রার্থী দিয়েছে, তাকে আমরা সবাই মিলে বিপুল ভোটে বিজয়ী করব।’

বিষয় : প্রার্থী গণসংযোগ সুষ্ঠু নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবিতে বাঞ্ছারামপুরে গণসংযোগ জোনায়েদ সাকির

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংযোগকালে বক্তব্য দিতে গিয়ে বিএনপি ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘একটি দল জনসমর্থনের জোয়ার দেখে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে।’ তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘প্রশাসন নিরপেক্ষ থাকলে কোনো ইঞ্জিনিয়ারিং সফল হবে না, অন্যথায় বাঞ্ছারামপুরের মানুষ তার উপযুক্ত জবাব দেবে।’তিনি আরো বলেন, ‘বাঞ্ছারামপুর দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সংকট আর চলতে দেওয়া যায় না।

মানুষ এখন পরিবর্তন, উন্নয়ন ও ন্যায্য অধিকার চায়।’নিজের পরিকল্পনার কথা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচিত হলে তিনি বাঞ্ছারামপুরকে কেবল একটি উপজেলা নয়, একটি পরিকল্পিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট দূর, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, নদীভাঙন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের অর্থ লুটপাটের সুযোগ দেওয়া হবে না।

বাঞ্ছারামপুরকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন জনপদে পরিণত করা হবে।’(৩০ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে ডোর-টু-ডোর ভোট প্রার্থনা করেন জোনায়েদ সাকি। তিনি যেখানেই গেছেন, সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা মিছিলে রূপ নেয়। চায়ের দোকান থেকে শুরু করে ভোটারদের বাড়ি—সবখানেই ছিল মানুষের ভিড়।

ভোটারদের অনেকেই গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’কে বিএনপির ধানের শীষের বিকল্প হিসেবে দেখছেন বলে জানান।বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বাঞ্ছারামপুর আসনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, ‘আমি বিএনপির একজন কর্মী। দল যে প্রার্থী দিয়েছে, তাকে আমরা সবাই মিলে বিপুল ভোটে বিজয়ী করব।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত