দৈনিক সংবাদ দিগন্ত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট শুরু, প্রথম দিনেই সুষ্ঠু নির্বাচন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুই দিনব্যাপী এই নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়।দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতির পর ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ এবং এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল এবার নির্বাচনে অংশ নেয়নি।আরও  পড়ুন , দেশের ৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতনির্বাচনের প্রথম দিনেই ভোটের সুষ্ঠুতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত প্রার্থীরা। তাদের অভিযোগ, ভোটগ্রহণে নিরপেক্ষতা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ রয়েছে।তবে বিএনপি সমর্থিত আইনজীবীরা এসব অভিযোগ নাকচ করে বলেছেন, নির্বাচন অত্যন্ত স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে।অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের সমস্যা সমাধান এবং বিচার ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন।আরও  পড়ুন , যুক্তরাজ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে স্টেন্ট বসানো হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট শুরু, প্রথম দিনেই সুষ্ঠু নির্বাচন