ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গলাচিপা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুর বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। মাঠের পরিস্থিতিতে তারা নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়।
আরো পড়ুন , সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশের ডাক
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে নুরুল হক নুর বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি ষড়যন্ত্র করছে এবং তার আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করা হচ্ছে।
পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে। দলীয় প্রার্থী না থাকলেও বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বিষয় : আইনশৃঙ্খলা সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষতা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গলাচিপা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুর বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। মাঠের পরিস্থিতিতে তারা নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়।
আরো পড়ুন , সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশের ডাক
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে নুরুল হক নুর বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি ষড়যন্ত্র করছে এবং তার আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করা হচ্ছে।
পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে। দলীয় প্রার্থী না থাকলেও বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

আপনার মতামত লিখুন