প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ : নুর
সংবাদ দিগন্ত ||
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গলাচিপা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।নুর বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। মাঠের পরিস্থিতিতে তারা নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়। আরো পড়ুন , সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশের ডাকস্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে নুরুল হক নুর বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি ষড়যন্ত্র করছে এবং তার আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করা হচ্ছে।পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে। দলীয় প্রার্থী না থাকলেও বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত