দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশের ডাক

জামায়াতের নারী সমাবেশের ডাক

সারা দেশে নারীদের উপর অত্যাচার ও তাদের ওপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই তথ্য জানান।

আরো পড়ুন , ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে : হাসনাত

তিনি বলেন, ‘৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায়, আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।

এর আগে নির্বাচনি প্রচারে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

সোমবার (২৬ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেন।

ওই দিন জুবায়ের বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আমাদের নির্বাচনী কার্যক্রমে যুক্ত নারী কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের নাজেহাল করা হচ্ছে, অপদস্ত করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও নেকাব পরিহিত অবস্থায় নারীদের নেকাব খুলতে বাধ্য করা হচ্ছে। অনেকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।’

বিষয় : নারী সোহরাওয়ার্দী সমাবেশে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশের ডাক

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সারা দেশে নারীদের উপর অত্যাচার ও তাদের ওপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই তথ্য জানান।

আরো পড়ুন , ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে : হাসনাত

তিনি বলেন, ‘৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায়, আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।

এর আগে নির্বাচনি প্রচারে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

সোমবার (২৬ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেন।

ওই দিন জুবায়ের বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আমাদের নির্বাচনী কার্যক্রমে যুক্ত নারী কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের নাজেহাল করা হচ্ছে, অপদস্ত করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও নেকাব পরিহিত অবস্থায় নারীদের নেকাব খুলতে বাধ্য করা হচ্ছে। অনেকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত