জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবার ভোট চুরি ঠেকাতে মা-বোনেরা জুলাই আন্দোলনের মতো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করবে। আর ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, তরুণ প্রজন্ম, জুলাই যোদ্ধা, কৃষক-শ্রমিক-জনতা মিলে ভোট ডাকাতি রুখে দেবে। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের নেতাদের কর্মীদের বেঁধে পুলিশে দেবে। এবার ভোট চুরি প্রতিহত করতে রাজনৈতিক নেতার দরকার লাগবে না। যারা জুলাই আন্দোলনে রাস্তায় নেমে এসেছে তারাই যথেষ্ট। জুলাই আন্দোলনের সময় আমার মা-বোনেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাওয়াইছে তারাই এবার ভোট চুরি ঠেকাবে।
আরো পড়ুন , ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় মানুষ ঢেউ, এলাকাজুড়ে উৎসব
হাসনাত আরও বলেন, অনেকেই এখনো ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন। যারা এ পরিকল্পনা করছেন আপনারা সাবধান হয়ে যান। এখানে যারা আছেন, আপনারা ফজর নামাজ পড়েই ভোটকেন্দ্রে পাহারায় যাবেন। সকল অশুভ পরিকল্পনা নস্যাৎ করে দিবেন। চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষ এতো রক্ত দিয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য।
এনসিপির এই নেতা বলেন, এই বাংলাদেশে ভোট চুরির রাজনীতি হাসিনার পালানোর পর পর শেষ হয়ে গেছে। যারা এই ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদেরকেও হাসিনার পরিণতি ভোগ করতে হবে। একটি দল গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চালাচ্ছে। হ্যাঁ ভোটের শর্তের কোথাও কি এই কথা লেখা আছে? আপনারা নির্বাচনে দুটি ভোট দেবেন, একটি শাপলা কলি আরেকটি হ্যাঁ ভোট। পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ হ্যাঁ ভোটের ওপর নির্ভর করে গড়ে উঠবে।
বিষয় : জোটের প্রার্থী ভোট চুরি পরিণতি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন