দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় মানুষ ঢেউ, এলাকাজুড়ে উৎসব

তারেক রহমানের ময়মনসিংহের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নেমেছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ময়মনসিংহ ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।

দুপুর আড়াইটায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।

আরো পড়ুন , ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশন করা হবে : জামায়াত আমির

এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে।নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগে সকালেই উপস্থিত হয়েছেন।

তারেক রহমানের জনসভায় তিনটি জোনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে থাকবে ৩০ ফিটের রেড জোন। সেখানে বসবেন বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারের সদস্যরা। এরপর মঞ্চের চারপাশে থাকবে ৫ ফিটের একটি বেরিকেড। এতে থাকবেন জনসভার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

 মঞ্চ থেকে ৩৫ ফিট দূরত্বে দুই পাশে দেওয়া হবে ৩ হাজার চেয়ার। এতে মহিলা দল, পেশাজীবীসহ উপজেলা-পৌর বিএনপির সভাপতি, সম্পাদক এবং জেলার অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বসার জন্য রাখা হয়েছে।      এছাড়া জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানা যায়।

বিষয় : ময়মনসিংহ জনসভা তারেক রহমান মানুষের ঢেউ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় মানুষ ঢেউ, এলাকাজুড়ে উৎসব

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নেমেছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ময়মনসিংহ ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।

দুপুর আড়াইটায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।

আরো পড়ুন , ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশন করা হবে : জামায়াত আমির

এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে।নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগে সকালেই উপস্থিত হয়েছেন।

তারেক রহমানের জনসভায় তিনটি জোনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে থাকবে ৩০ ফিটের রেড জোন। সেখানে বসবেন বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারের সদস্যরা। এরপর মঞ্চের চারপাশে থাকবে ৫ ফিটের একটি বেরিকেড। এতে থাকবেন জনসভার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

 মঞ্চ থেকে ৩৫ ফিট দূরত্বে দুই পাশে দেওয়া হবে ৩ হাজার চেয়ার। এতে মহিলা দল, পেশাজীবীসহ উপজেলা-পৌর বিএনপির সভাপতি, সম্পাদক এবং জেলার অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বসার জন্য রাখা হয়েছে।      এছাড়া জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত