দৈনিক সংবাদ দিগন্ত

প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সব কেন্দ্র জয় হাসনাত আব্দুল্লাহর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সব ভোটকেন্দ্রেই জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ১১৬টি কেন্দ্রের সব কটিতেই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন।এরমধ্যে ১ লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার।উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে, এই সংসদীয় আসনের ১১৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে কোনো কেন্দ্রেই হারেননি হাসনাত।আরো পড়ুন , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে চূড়ান্ত ফলাফল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও ভোটের মাঠে হাসনাতের দাপটের কাছে সুবিধা করতে পারেননি। শুরু থেকেই এই আসনে হাসনাত আব্দুল্লাহর পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়কের পক্ষে তরুণ প্রজন্মের সমর্থন ছিল চোখে পড়ার মতো।ফলাফল ঘোষণার পর থেকেই দেবিদ্বারের রাস্তায় নেমে আসেন হাসনাত আব্দুল্লাহর হাজার হাজার সমর্থক। তারা ‘শাপলা কলি’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তবে বিজয়ী হয়ে হাসনাত আব্দুল্লাহ তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি কোনো ধরনের বিজয় মিছিল বা উসকানিমূলক আচরণ না করার নির্দেশ দিয়েছেন।

প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সব কেন্দ্র জয় হাসনাত আব্দুল্লাহর