আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি। আজ একটি জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনটি রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে রাত ৯টায় অনুষ্ঠিত হবে। রোববার সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।আরও পড়ুন, মুলতবি শেষে আজ থেকে শুরু সংসদের কার্যক্রমবার্তায় বলা হয়েছে, আজকের এই সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলের প্রার্থী ঘোষণা করা হবে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে দলের স্থানীয় সরকার নির্বাচন কমিটি। এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও উপস্থিত থাকবেন দলের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।