ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে পাওয়া শতাধিক কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত মাওলানা মামুনুল হককে ছাড়িয়ে গেছেন। এ আসনে ১৩৮ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৬৬ হাজার ১৪০ ভোট।
অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৬ হাজার ৮৭৫। ভোটের আগে এক জরিপে ববি হাজ্জাজ ও মামুনুল হকের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। বেসরকারি সংস্থা সোচ্চার প্রকাশিত জরিপে এ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দেখা গিয়েছিল মাত্র তিন শতাংশ। যেখানে এগিয়ে ছিলেন ববি হাজ্জাজ। তার পক্ষে ভোট দিতে চেয়েছিলেন ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার। মামুনুল হক পেয়েছিলেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন।
আরও পড়ুন, ঢাকা-১৫ এর ১২৬ নম্বর কেন্দ্রে ধানের শীষ এগিয়ে
ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মূলত আসনজুড়ে আছে মোহাম্মদপুর এলাকা। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আটজন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন